খুলনা বিভাগ

গদখালীতে তরুণীকে উত্ত্যক্ত: চাইনিজ কুড়ালসহ ৫ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | June 12, 2025

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর টাওরা এলাকায় এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগে চাইনিজ কুড়ালসহ পাঁচ তরুণকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১১ জুন) আটককৃতদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা রাকিবুল তার এক বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে টাওরা গ্রামের মোড়ে পৌঁছালে ওই পাঁচ তরুণ রাকিবুল ও তার বান্ধবীকে উত্যক্ত করতে শুরু করে।

শার্শায় ৩ দিনে বিএনপির দুই কর্মী খুন, আটক ২

এ সময় পাশ দিয়ে যাওয়া একজন পথচারী সেনাসদস্য বিষয়টি দেখে অন্য সেনাসদস্যদের সাহায্য চাইলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনী গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০), শাওন হোসেন (২৫), মেহেদী হাসান আশিক (২২) এবং বোধখানা গ্রামের ওয়ালিদকে (২০) আটক করে। আটককৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়।

এরপর সেনা সদস্যরা ঝিকরগাছা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত পাঁচ তরুণকে চাইনিজ কুড়ালসহ থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo