জাতীয়

ডেঙ্গুতে একদিনে আরো ৮ জনের মৃত্যু, হাসাতালে ১৪২৯

| November 16, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫২৮ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৯ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৯৪ জন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply