জাতীয়

রাজধানীর হাজারিবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

| April 12, 2024

ঢাকা অফিস: রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় শুক্রবার(১২ এপ্রিল) ‍দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

 

স্বাআলো/এস

Debu Mallick