Uncategorized

সোনাহাট স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

| October 17, 2023

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বিষয়টি জানায়।

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর শুক্রবার হওয়ায় ২৮ অক্টোবর সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, আমাদের সকল কার্যক্রম ভারতকে ঘিরে। দুর্গাপূজা হিন্দুদের বড় উৎসব। সে কারণে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে। পূজা উপলক্ষে আমাদের একদিন ছুটি রয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply