জাতীয়

মাদকবিরোধী অভিযানে আটক ১৩

| June 23, 2024

ঢাকা অফিস: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ১৩জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২৫পিস ইয়াবা, ৩৭গ্রাম হেরোইন ও ৭০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ জুন) রবিবার (২৩ জুন) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

আটককৃত ১৩জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick