Uncategorized

নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন

| October 18, 2023

নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) কালিয়া উপজেলার প্রত্যেক প্রতিষ্ঠানে গিয়ে এসব নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- কালিয়া উপজেলার মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ, (উর্ধ্বমূখী সম্প্রসারণ) হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়, শাহবাগ ইউনাইটেড একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, চাঁচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, খররিয়া এজিএম মাধ্যমিক বিদ্যালয়, জেএমপি আলতাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, খড়রিয়া-যাদবপুর দাখিল মাদরাসা এবং শহীদ এখলাস উদ্দিন উচ্চ বিদ্যালয়।

এ সময় নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় জানান, ২৫ কোটি ৫৯ লাখ ৬৫ লাখ টাকা ব্যয়ে এসব নতুন ভবন নির্মিত হয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply