Uncategorized

নড়াইল সর্বজনীন পেনশন হেল্প ডেক্স এর উদ্বোধন

| May 14, 2024

জেলা প্রতিনিধি,নড়াইল: জেলা প্রশাসকের কার্যালয়ে “ সর্বজনীন পেনশন হেল্প ডেক্স ” এর উদ্বোধন ।

মঙ্গলবার (১৪ মে) জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের সকল মানুষকে পেনশন সুবিধার আওতায় আনার জন্য সর্বজনীন পেনশন স্কিম সফল করার লক্ষ্যে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।

স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি) আরাফাত হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কর্মকর্তাগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সাধারন মানুষের মাঝে এ স্কিমের বিভিন্ন সুবিধা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick