Uncategorized

নড়াইলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

| June 10, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প ও মাঠ পর্যায়ে বেইজলাইন স্টাডি ফলাফল বিষয়ক অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) নড়াইল জলো প্রশাসকরে সম্মলেন কক্ষে বে-সরকারি সংস্থা সুশীলন এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

নড়াইলের সব আশ্রয়হীন মানুষ ছিন্নমূলের গ্লানিমুক্ত

সুশীলন, খুলনার এসবিসি প্রকল্প এর উপ-পরচিালক ও প্রজক্ট ফোকাল শাহিনা পারভিন এর সভাপতিত্বে সিভিল র্সাজন ডা: সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়ান,অতরিক্তি জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আরাফাত হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, ইউনিসেফের প্রতিনিধি জান্নাত, সুশীলন ,নড়াইলের জেলা সমন্বয়কারী জি,এম, কবিরুর রহমান ,সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন মুশীলন এর প্রকল্প সমন্বয়কারী শঙ্কর কুমার দাশ।

নড়াইলে নতুন পশুর হাটের উদ্বোধন

সভায় জানানো হয় বাংলাদেশ সরকারের সহযোগীতায় এবং ইউনিসেফ এর আর্থিক সহযোগীতায় নড়াইল সদর ও কালিয়া উপজেলাসহ মাগুরা ,সাতক্ষিরা ,বাগেরহাট এর বিভিন্ন উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং খুলনা সিটি কর্পোরশেনর ১২টি ওয়ার্ডে সুশীলনরে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। বাল্যবিবাহ, শিশু ও নারীর প্রতি সহিংসতা, জলবায়ু পরিবর্তন, অসংক্রামক রোগ, পুষ্টি, শিক্ষা সর্ম্পকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা-উপজেলা, স্থানীয় সরকার, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিসহ অন্যান্য গুরুত্বর্পূন অংশীজনদের সাথে যৌথভাবে করছে এবং করব।এ ছাড়াও প্রকল্পটি এসডিজি এর লক্ষ্যমাত্রা ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), লক্ষ্যমাত্রা ৫ (লিঙ্গ সমতা) এবং লক্ষ্যমাত্রা ১০ (বৈষম্য হ্রাস ) অর্জনে সহায়তা করবে।

স্বাআলো/এস

Debu Mallick