Uncategorized

পটুয়াখালীতে ইস্তিসকার নামাজ আদায়

| April 27, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা আওয়ামী সভাপতি কাজী আলমগীর এর উদ্যোগে তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ কাজী আলমগীর এর উদ্যোগে পটুয়াখালীতে উপকারি বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন শত শত মুসুল্লিসহ সাধারন মানুষ ।

শনিবার (২৭ এপ্রিল) পৌর শহরের আরামবাগ বালুর মা‌ঠে নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন আরামবাগ জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুল্লাহ।

নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকুতি পরিবেশের সৃষ্টি হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ এর নেতাকর্মরা এবং শত শত মুসুল্লিসহ সাধারন মানুষ।

এছাড়া কলাপাড়া উপজেলার খেপি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ এবং দুমকি উপজেলার পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠ, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick