খুলনা বিভাগ

যশোরে চাঁদা না পেয়ে ঝালমুড়ি বিক্রেতাকে ছুরিকাঘাত

| June 21, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঁদার দাবিতে ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে ছুরিকাঘাতে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার শহরের বাবু বাজার পতিতালয়ের সামনে এই ঘটনার পরে চিহ্নিত সন্ত্রাসী চশমা সুমনসহ ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় অভিযোগ দেয়া হয়েছে।

ভুক্তভোগী আনারুল ইসলাম একই শহরের খালধার রোড এলাকার বিশে গাজীর ছেলে।

ভুক্তভোগী আনারুল ইসলাম থানার অভিযোগে জানিয়েছেন, তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। প্রতিদিন সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে ঝালমুড়ি বিক্রি করে থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার শহরের বাবু বাজার পতিতালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করছিলেন। এসময় শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী চশমা সুমনের নেতৃত্বে ৩/৪ জন দুর্বৃত্ত তার কাছে আসে। এসময় তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই সন্ত্রাসীরা। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় চশমা সুমনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো তিনজন আনারুলের ওপর বার্মিজ চাকু, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে।

যশোরে রাসেল ভাইপার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

এ সময় বাবুবাজার এলাকার ব্যবসায়ী সুমন ও আনারুলের স্ত্রী সুমিসহ স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২ে৫০ শয্যা জনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

সন্ত্রাসী চাঁদাবাজদের হামলায় আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়েছেন। পরে তিনি বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ চশমা সুমনসহ অজ্ঞাতনামা তিনজনকে অভিযুক্ত করেছেন।

এই অভিযোগের তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক ফকির পানু মিয়া বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick