আওয়ামী লীগ

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন সজীব ওয়াজেদ জয়

| November 18, 2023

বিএনপি-জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি দলে পরিণত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, তারা বাসে আগুন দিচ্ছে, মানুষ পোড়াচ্ছে। তারা বাংলাদেশে শান্তি চায় না।

শনিবার (১৮ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।

তিনি আরো বলেন, ‌আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না। অনেকেই সন্ত্রাসকে উসকাচ্ছে। আমি অনুরোধ করবো, আপনার এসব কথায় কান দিয়েন না।

১২ সংগঠন পেলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিলো। বাংলাদেশে সে রকম দুর্নীতি থাকলে এতো মেগা প্রকল্প করা সম্ভব হতো না।

তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। সমস্যার সমাধানও বের করছেন এবং তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও নিজের পায়ে এখন দাঁড়াতে পারছে। এসময় তিনি সামাজিক সুরক্ষাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply