খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা উপজেলায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওলিয়ার রহমান নামে একজন নিহত হয়েছেন।
রবিবার (১৪ জুলাই) ফুলতলা এমএম কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ওলিয়ার রহমান। তিনি কাভার্ডভ্যানের চালক ছিলেন। তিনি নড়াইলের সদর উপজেলার মিঠাপুরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, দুপুর ৩টার দিকে খুলনা থেকে আসা তাহেরা মরিয়ম কাভার্ডভ্যানের এবং বিপরীত দিক থেকে আসা আশা নামের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।
স্বাআলো/এস
