জাতীয়

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

| December 29, 2024

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৯ ডিসেম্বর) সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ, ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রারা। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম বলেন, সকালে বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

স্বাআলো/এস

Debu Mallick