জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ মে) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সদর উপজেলা ও নগর বিএনপি নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ
নগর বিএনপির সভাপতি তেলায়েৎ হোসেন বাবুর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ জেলা-উপজেলা-নগর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাআলো/এস
