আওয়ামী লীগ

আ.লীগের জাতীয় কমিটির সদস্য হারিস উদ্দিনের মৃত্যু, শেখ হাসিনার শোক

| November 17, 2023

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হারিস উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি হারিস উদ্দিনের বয়স হয়েছিলো ৭৪ বছর।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply