জাতীয়

তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

| July 6, 2024

ঢাকা অফিস: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হয়েছে। তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত আমাদের পাশে থাকবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। মোদি নিজে বলেছেন, তিস্তার পানি ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে। যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে।

শনিবার (৬ জুলাই) টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত তাদের উভয়ের মধ্যে সরবরাহ উন্নত করার চেষ্টা করছি। দেশীয় ও আমদানি করা পণ্য সরবরাহে যেন সংকট না হয় তা নিশ্চিত করছি।

তিনি আরো বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই পণ্য সরবরাহ নিশ্চিত করবো। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য রেলকে ব্যবহার করবো।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসক কায়সারুল ইসলাম প্রমুখ। এ সময় হাসপাতালর কর্মকর্তাবদ ও ডাক্তার এবং উপজলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলন।

স্বাআলো/এস

Debu Mallick