ঢাকা অফিস: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হয় মোদির শপথগ্রহণ অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই (৮ জুন) নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। তিনি ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
শপথগ্রহণ শেষে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন অতিথিরা। পরে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন শেখ হাসিনা।
স্বাআলো/এস
