Uncategorized

মা ইলিশ সংরক্ষণ অভিযান, ১৭ জেলে আটক

| October 23, 2023

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ৪০ লাখ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ লাখ মিটার জাল ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply