খুলনা বিভাগ

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল নিহত

| June 8, 2024

জেলা প্রতিনিধি, বাগেরহাট: সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা স্বত্বেও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে মধু আহরণ করে ফেরার পথে কুমিরের আক্রমণে মোশারফ হোসেন গাজী (৪৭) নামে একজন মৌয়াল নিহত হয়েছে।

শনিবার (৮ জুন) পূর্ব সুন্দরবনের করমজল খাল পাড়ি দেয়ার সময় সে কুমিরের হামলার শিকার হয়। দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় বন বিভাগ ও স্থানীয়রা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। নিহত মৌয়াল মোশারফ হোসেন খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলে আটক

পূর্ব সুন্দরবনের চাঁদপাই ফরেষ্ট অফিসের কর্মকর্তা আনিসুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী বন সংলগ্ন এলাকার বাসিন্দা মোশারফ গাজীসহ চারজন। এরপর মধু আহরণ শেষে সাঁতার কেটে করমজল খাল পাড়ি দেয়ার সময় কুমিরের হামলার শিকার হন তিনি। ওই সময় সঙ্গে থাকা বাকি মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন রক্ষীরা। তারা ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় কুমিরের মুখ থেকে মৌয়াল মোশারফ গাজীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ততক্ষণে মোশারফ গাজীর মৃত্যু হয়ে যায়। কুমিরের হামলায় নিহত মৌয়ালের হাত-পা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার

বনের ঢাংমারী এলাকার বাসিন্ধা আবুল হোসেন জানান, মূলত বন বিভাগের চোখ ফাঁকি দিতে গিয়ে তারা নৌকা ছাড়া খাল সাঁতরে বনে প্রবেশ করেন। মধু আহরণ শেষে আবার ফেরার সময় খালের মধ্যে মোশারফ গাজীর হাত কামড়ে ধরে কুমির। পরে শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। এক পর্যায়ে সে মারা যায়।

স্বাআলো/এস

Debu Mallick