জাতীয়

নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

| November 15, 2023

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার (১৫ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেবে না।

বুধবার ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে কাদের-পিটারের বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে শর্তহীন সংলাপের বিষয়ে আলোচনা হয়।

পিটার হাস বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply