Uncategorized

গলচিপায় ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

| April 30, 2024

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রত্যাহার চেয়ারম্যান প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুজ্জামান লিকন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ।

এ খবরটি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু।

স্বাআলো/এস

Debu Mallick