জাতীয়

অবরোধ শুরুর আগের রাতে যাত্রীবাহী বাসে আগুন

| November 21, 2023

বিএনপি ও এর সমমনা দলগুলোর অবরোধরে আগের দিন মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

বাসে আগুন দিলেই ১০ হাজার টাকা, ভিডিও পাঠানো হয় শীর্ষ নেতাদের

তিনি জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণ করছে।

তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply