জাতীয়

অবরোধ: দিনদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

| November 23, 2023

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর বিজয়নগর মোড়ে দিনদুপুরে আজমেরি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দেয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply