Uncategorized

রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

| October 29, 2023

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকাণ্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহবায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভূ তা আবারো প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে থাকবে।

বক্তারা আরো বলেন, সারাদেশের মতো রংপুরবাসী বিএনপি-জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে।
এছাড়াও জেলা ছাত্রলীগ আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করেছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply