Uncategorized

পটুয়াখালীর অর্ধলক্ষ মানুষ ঈদুল-আযহা পালন করছে

| June 16, 2024

জেলা প্রতিনিধি,পটুয়াখালী:  সৌদি আরবের সাথে সংগতি রেখে পটুয়াখালীর অর্ধলক্ষ মানুষ আজ রবিবার ১৬ জুন পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা পালন করছে।

প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ-উল-আযহা প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি জানান, সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একইদিনে আমরা রোজা,ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি। প্রায় ১০০ বছর ধরে তা চলে আসছে। নামাজ শেষে আমরা পশু কোরবানী দিয়ে থাকি । এরা সকলে,চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

এ ছাড়াও কলাপাড়া উপজেলার উত্তর লালুয়মাঝিবাড়ি,দেবপুর,পাটুয়া,নিশানবাড়িয়া,ইটবাড়িয়া,সাফাখালী, তেগাছিয়া,আরামগঞ্জ,পাঁচজুনিয়া,চালিতাবুনিয়া,পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, ইসঘাট,গলাচিপা উপজেলার ডাকুয়া,ফুলখালী,ছোটবাইশদিয়া ,রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা,ধাউরাভাঙ্গা,মদনপুরা,সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক আজ ঈদ-উল-আযহা নামাজ শেষে তারা পশু কোরবানী দিচ্ছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick