যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই মাদক উদ্ধার করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৯১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এস
