Uncategorized

৪ হাজার কেজি চিনিসহ পিকআপ চালক গ্রেফতার

| July 10, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ এক পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।

নোয়াখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, সোমবার গভীর রাতে উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় থাকায় চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালকে চোরা চালান মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

স্বাআলো/এস/বি

Debu Mallick