খুলনা বিভাগ

ঝিকরগাছায় শ্বশুর বাড়িতে বিষপানে জামাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | May 21, 2025

যশোরের ঝিকরগাছায় শ্বশুর বাড়িতে এসে বিষপান করে আনারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

তিনি যশোর কোতোয়ালী উপজেলার মাহিদিয়া ইউনিয়নের নতুনহাট বড়মেঘলা গ্রামের বাসিন্দা ও তার পিতার নাম মৃত মুজিবর দফাদার।

পরিবারের সদস্যদের দাবি, আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলে বটতলা গ্রামে তার শ্বশুর বাড়িতে এসে তিনি বিষপান করেন।

যশোরে মুক্তেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনারুল ইসলামের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

স্বাআলো/এস

Shadhin Alo