Uncategorized

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

| June 26, 2024

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল করীম বলেন, রবিউল সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন।

এদিন সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এসময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick