খুলনা বিভাগ

মাগুরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহকদের মাঝে ২১৩টি চেক বিতরণ

| March 27, 2024

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনপ্রিয় বীমার মেয়াদ পূর্তির ২১৩টি চেক গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে থেকে দিনব্যাপী জেলার ২১৩ জন গ্রাহকদের মধ্যে মাগুরা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) আব্দুল হাই আল হাদী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এক কোটি পাঁচ লাখ ৫৫ হাজার ২২০ টাকার চেক বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ডিজিএম সার্ভিস সেল ইনচার্জ উজ্জ্বল হোসাইন, মহাম্মদপুর উপজেলার ডিজিএম শেখ সালাউদ্দিন, আলোকদিয়া সার্ভিস সেলের ডিজিএম মনিরুল ইসলাম ও হিসাবরক্ষক কর্মকর্তা মীর মশিউর রহমানসহ অন্যরা।

তিলে তিলে জমানো টাকা একসঙ্গে লাভসহ ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে ভিটাসাইরের জাহানারা বেগম, হাওড়ের মনোয়ারা বেগম, শহরের ভায়নার হাজেরা খাতুন, পারনান্দুয়ালি গ্রামের নূর মোহাম্মদ ও শত্রুজিৎপুরের হাসিয়ারার মতো অনেকেই খুশিতে কেঁদে ফেলেন।

জাহানারা বেগম বলেন, অনেকেই বলেছে বীমার টাকা কোনোদিন ফেরত পাওয়া যায় না। তখন খুব খারাপ লেগেছে। কিন্তু আজ বীমার টাকা ফেরত পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। হাজেরা খাতুন বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্সে বীমা করেছিলাম প্রতিবেশীরা নানাজন নানা কথা বলেছে। আমিও ভেবেছিলাম এ টাকা আর কোনোদিন ফেরত পাবো না। তবে আজ বীমার চেক হাতে পেয়ে সে ধারণা বদলে গেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল হাই আল হাদী বলেন, ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানের আলোকে এগিয়ে চলেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। যে সব গ্রাহকদের বীমার মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে বীমার গ্রাহকদের চেক দিয়ে আসছি। বীমা বিপদের বন্ধু, প্রতিটি মানুষের বীমা করা উচিৎ। সকল গ্রাহক একটি বীমা করুন এবং আপনার সন্তান ও পরিবারের জন্য সঞ্চয় করুন। আপনার তিল তিল করে জমানো বীমার এই ক্ষুদ্র টাকায় এক সময় বিপদের বন্ধু হয়ে ফিরে আসবে।

স্বাআলো/এসআর

Debu Mallick