বুধবার দিনভর কয়েক দফা গুড়িগুড়ি বৃষ্টির পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে সারাদেশে অবিরাম বৃষ্টি হচ্ছে।
এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষীরা। আলু জমিতে পানি জমার আশঙ্কায় জমির আইল কেটে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।
আলু রোপণের আদর্শ সময় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ২৫ দিন পর্যন্ত। সেই আদর্শ সময় পার হয়ে যাচ্ছে। তাই কৃষকরা এ পর্যন্ত প্রায় অর্ধেক জমিতে ইতোমধ্যে আলু রোপণ করে ফেলেছেন। ঘুর্ণিঝড় মিগজাউমের সংবাদ শুনে অনেকে জমি তৈরি করার পরেও অপেক্ষায় ছিলেন। বৃষ্টিপাত হয় কিনা সে আশঙ্কায় তারা আলু রোপণ করেননি।
বৃহস্পতিবার ভোর থেকে সারাদেশে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। কিছুদিন আগে ঘুর্ণিঝড় মিধিলির কারণে জমিতে পানি জমে অনেক কৃষকের রোপণ করা আলু বীজ নষ্ট হয়। পরে আবার তারা জমি প্রস্তুত করে আলু আবাদ করেছেন। এখন এই বৃষ্টি যেনো কৃষকের মড়ার উপরে খাড়ার ঘাঁ।
এ বছর মিথিলির সময় বৃষ্টির পানি জমে সব নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে লাগাইছি। আবারো যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় সব পঁচে আবারো আলু নষ্ট হবে।
আলু চাষের উত্তম সময় নভেম্বর মাস। তবে এ বছর কিছুদিন আগে ঘুর্ণিঝড় মিধিলি আঘাত হানায় আলু আবাদ বিলম্বিত হয়েছে। এখন আবার বৃষ্টিপাত হচ্ছে। এতে আলু চাষ আরো বিলম্বিত হবে।
স্বাআলো/এস