জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ এবারের এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বৃক্ষমেলা-২০২৪ আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি বৃক্ষমেলা বিভিন্ন কর্মসূচি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বিভাগীয় বনকর্মকর্তা সফিকুল ইসলাম।
সহকারী বন সংরক্ষন কর্মকর্তা তারিকুল ইসলাম এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মুজাহিদ প্রিন্স, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস কান্তি দত্ত, স্বরুপকাঠি নার্সারী স্বত্বাধিকারী হাফিজুল আলম উজ্জ্বল প্রমুখ।
সভায় সকলের সম্মতিক্রমে আগামি ১৯-২৫ আগষ্ট সপ্তাহব্যাপি পটুয়াখালীতে বৃক্ষমেলার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায় সরকারি বে-সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, উপকূলীয় বিভাগীয় বনবিভাগ এর কর্মকর্তা, কর্মচারীগণ, সাংবাদিক, বিভিন্ন নার্সারীমালিক, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
