আওয়ামী লীগ

কোটালীপাড়া আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রী

| December 8, 2023

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকা গোপালগঞ্জ কোটালীপাড়ায় গেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) তিনি টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান।

সেখানে তিনি স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় গেছেন। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply