জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’, এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ১০টি পরিবারের মধ্য গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
গৃহহীন ও ভূমিহীনরা জমি-ঘর পেয়ে খুশি। তাদের হাতে জমির দলিল, ঘরের চাবিসহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
মঙ্গলবার (১১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জমি ও গৃহ হস্তান্তর সম্পন হয়।
রেমালে ক্ষতিগ্রস্থদের ঘর তৈরি করে দেয়া হবে: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ইউনিয়ানে ১০ জন ভূমি ও গৃহহীনদের জমি-গৃহ প্রদান করেন। তিতুদহ ইউনিয়নে ছয়টি ও আলোকদিয়া ইউনিয়নে চারটি জমিসহ ঘর প্রদান করা হয়।
জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গা সদরে এখনো পর্যন্ত ২১১ জনকে জমি ও গৃহ প্রদান করা হয়।
স্বাআলো/এস
