খুলনা বিভাগ

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

লিটন ঘোষ জয়, মাগুরা লিটন ঘোষ জয়, মাগুরা | June 4, 2025

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৪ জুন) পরিচালিত অভিযানে মশলা বাজার, ফার্মেসি ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স খান এন্টারপ্রাইজ নামক মুদি দোকান প্রতিষ্ঠানটির মালিক সাজ্জাদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা, মেসার্স মোল্লা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে মালিক মাহবুবুজ্জামানকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা এবং মেসার্স সোনার বাংলা ফার্মেসির মালিক গোপাল মন্ডলকে একই অপরাধ ও ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

মাগুরায় কলেজছাত্রের লাশ উদ্ধার

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo