শিক্ষা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ, দেখবেন যেভাবে

| November 14, 2024

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হবে। গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেয়া হয়।

বোর্ড কর্মকর্তারা বলছেন, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা দেখা হয়।

এবারে প্রতিটি বোর্ড দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের ন্যয় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেয়া হবে।

যেভাবে ফল জানা যাবে

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

এছাড়াও শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন।

স্বাআলো/এস

Debu Mallick