জাতীয়

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, রেকর্ড ভর্তি

| October 6, 2024

ক্রমশ ভয়ানক রূপ ধারণ করছে ডেঙ্গু। এডিস মশাবাহিত রোগটিতে একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি আশঙ্কাজনক হারে ঝরছে প্রাণও।

সবশেষ ২৪ ঘণ্টার প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের। এছাড়া এ সময়ে বছরের নতুন রেকর্ড হয়েছে আক্রান্তের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। এর আগে ৩০ সেপ্টেম্বর এক হাজার ২২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

সব মিলিয়ে চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬।

রবিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪৫১ জন। ঢাকা বিভাগে ২৮১ জন, বরিশালে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৪৭ জন ও রংপুরে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাআলো/এস

Debu Mallick