Uncategorized

পটুয়াখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি

| October 6, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশের সুশাসন’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সোহল রানা, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি প্রমুখ।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick