জেলা প্রতিনিধি, নড়াইল: ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’, এ স্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে দিবসের র্যালি ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসের চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউনিয়ন চেয়ারম্যান, সচিব, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জন্ম-মৃত্যু নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ, সকল নাগরিকের এ কাজগুলো করা একটি জরুরি বিষয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন সকল ক্ষেত্রে প্রযোজ্য, এ বিষয়গুলি নিবন্ধন না হলে সকল সরকারি/বেসরকারি কাজে বাঁধার সৃষ্টি হবে। সভায় এ বিষয়ে সরকারি কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিতসহ সংশ্লিষ্ট সকলকে জনসচেতনতা বৃদ্ধির জন্য আরো সজাগ থেকে কাজ করার অনুরোধ জানানো হয়।
স্বাআলো/এস
