আইন আদালত

হাইকোর্টের ৫২ বেঞ্চ পুনর্গঠন, ২৯ অক্টোবর থেকে কার্যকর

| October 25, 2023

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্ট বিভাগের ৫২টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২৯ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১০টা হইতে হাইকোর্ট বিভাগের বিচারকার্জ পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।

নোটিশে ৫২ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারকার্জ পরিচালনা করা হবে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply