Uncategorized

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

| October 22, 2023

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) রংপুর নগরীতে র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

এতে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোনহাজুল আলম, রংপুর সড়ক বিভাগের নির্বাহী পরিচালক সাজেদুর রহমান, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক (ইঞ্জি) এটিএম জালাল উদ্দিন প্রমুখ।

এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক সদস্য ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সভাপতি হাসান ফেরদৌস রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply