নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস ও আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলালকে সাথে নিয়ে নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জেলা শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোর্ত্তজা হোসেন, মহসিন আলী, রাহিদুল ইসলাম, মোফাজেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক চান মিয়া, আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক চান মিয়া ও শেখ তৌহিদুর রহমান শাহিন প্রমুখ।
স্বাআলো/এস
