দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একই সাথে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ সম আলাউদ্দিনের মেয়ে।
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্বাআলো/এস
