খুলনা বিভাগ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

| September 8, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: `বহু ভাষায় শিক্ষার প্রসার,’ পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।

অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) শাশ্বতী শীল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা বিকাশ কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick