জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঢাকা -পটুয়াখালী –বরিশাল মহাসড়কে লেবুখালী ব্রীজের উত্তর পাড়ে আধাঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
শনিবার (৩ আগস্ট) বিক্ষোভ চলাকালিন সময়ে শিক্ষার্থী রুসদা জানান, আমারা আজকে এখানে এসেছি আমাদের ভাইদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে কিন্তু তার বিচার আমরা পাচ্ছি না। আমরা তার সুষ্ঠু বিচার চাই আমাদের ৯ দফা দাবী যতদিনে তারা মেনে না নিচ্ছে আমরা রাজপথ ছাড়বো না।
শিক্ষার্থী সাব্বির সাকিব অপুর্ব বলেন, আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমার ভাইদের যে নির্যাতন করা হয়েছে তার চুড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে । আমাদের সকল অধিকার মেনে নিতে হবে এর আগ পর্যন্ত একজন ছাত্রও এই রাজপথ ছাড়বে না। আমরা সকল ছাত্ররা আজ ঐক্যবদ্ধ আছি ।
স্বাআলো/এস
