জাতীয়

কোটা নিয়ে আদালতে শিক্ষার্থীরা ন্যায়বিচার পাবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

| July 17, 2024

ঢাকা অফিস: কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এ ভাষণ প্রদান দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেলো। কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick