Uncategorized

বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

| October 25, 2023

কুড়িগ্রাম রাতের আঁধারে গাছে উঠে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে গাডু মিয়া (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের রিভার ভিউ স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ গাছের ওপর একটি শব্দ হলে লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবকের মরদেহ ঝুলে আছে। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে মরদেহটি নিচে নামায়। পরে ওই যুবকের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply