Uncategorized

পটুয়াখালীর তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

| May 13, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালীতে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।

সোমবার (১৩ মে) জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রদান করা হয়।

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্ব স্ব পদে তাদের প্রতীক বুঝে দেন জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদর সরকার নিকট থেকে।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানসহ পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick