Uncategorized

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বের হচ্ছে একের পর এক মরদেহ!

| October 23, 2023

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। একের পর এক মরদেহ ট্রেনের বগি থেকে বের করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোশাররফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিলো ভৈরব থেকে ঢাকায়। ভৈরব জংশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply