Uncategorized

বিদ্যালয়ের মাঠে পড়ে ছিলো যুবকের লাশ

| June 10, 2024

নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জুন) উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়েছিলো তার লাশ।

পরে পুলিশ এসে আহমদুল কবিরের লাশ উদ্ধার করে।

এর আগে রবিবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

জানা যায়, আহমদুল কবির ছয় মাস ধরে বেকার জীবনযাপন করছিলেন। তিনি এর আগে একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, রবিবার রাত ১২টার দিকে কয়েকজন এসে আহমদুল কবিরের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের মরদেহ পড়ে আছে।

পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।

মরদেহের খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick